,

প্লেন থেকে লাফ দিলেন টম ক্রুজ!

news-image
বিনোদন ডেস্ক : হলিউডে টম ক্রুজ মানেই যেন অন্যরকম কিছু। নিজের ছবিতে নিজেই স্ট্যান্ট করে আলোচিত হওয়া তারকাদের মধ্যে টম ক্রুজের নাম প্রথম সারিতেই থাকে। এবার তার নতুন ছবিতে স্ট্যান্ট করে আবারও আলোচনার জন্ম দিয়েছেন টম ক্রুজ।
চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে যাচ্ছে টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল-ফলআউট’। এরইমধ্যে সব কাজ শেষ হলেও বাকি ছিল একটি গুরুত্বপূর্ণ অংশের শুটিং।
সেই দৃশ্যের শুটিংয়ে ২৫ হাজার ফুট উঁচু থেকে লাফিয়ে পড়েন টম। প্লেন থেকে লাফ দেয়ার দৃশ্যের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন এই অভিনেতা।
অন্যদিকে সিনেমার পরিচালক ক্রিস্টোফার ম্যাক কোয়ারি নিজের ইনস্টাগ্রামে আরেকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, ২৫ হাজার ফুট উঁচু থেকে লাফ দিচ্ছেন ৫৫ বছর বয়সী টম ক্রুজ।
‘মিশন ইম্পসিবল-ফলআউট’ মুক্তি পাবে এ বছর ২৭ জুলাই। ছবিটি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমাপ্রেমীদের মাঝে রয়েছে তুমুল আগ্রহ। এবার টম ক্রুজের সাহসী শুটিংয়ের ছবিটি দেখতে দর্শকের মাঝে আরও বেশি আগ্রহ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।
টম ক্রুজ প্রায়ই নিজের স্ট্যান্ট নিজে করে থাকেন। মাত্রই কয়েক মাস আগে এক ছাদ থেকে আরেক ছাদে লাফ দিতে গিয়ে গোড়ালি ভাঙেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর