,

ট্রাম্পের আইনজীবীর বিরুদ্ধে মামলার ঘোষণা আরেক পর্ন তারকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পর্ন তারকা ও স্টর্মি ড্যানিয়েলসের বন্ধু অ্যালানা ইভান্স জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন। এর আগে ডেইলি বিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চলতি মাসের শেষদিকে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে মামলা করবেন। খবর সিএনএনের।

অ্যালানা ইভান্স বলেন, আমার নাম সরাসরি উল্লেখ না করে তিনি আমার গল্পকে ‘মিথ্যা সংবাদ’ বলেছেন। আর আমার গল্পকে অসত্য বলেছেন।

চলতি বছরের শুরুর দিকে ডেইলি বিস্টকে দেয়া সাক্ষাৎকারে ইভান্স বলেছিলেন, নেভাদায় একটি হোটেল রুমে ট্রাম্পের সঙ্গে যোগ দিতে স্টর্মি ড্যানিয়েলস তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে তিনি সেই আমন্ত্রণ প্রত্যাখান করেন। ইভান্স আরও বলেন, ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের চেয়েও গভীর সম্পর্কের কথা জানিয়েছিলেন ড্যানিয়েলেস।

এরপরই আইনজীবী কোহেন ও তার টিম ইভান্সের দাবিকে মিথ্যা ও বানোয়াট হিসেবে বর্ণনা করেন। পরে ইভান্স দাবি করেন, ট্রাম্পের আইনজীবীর ওই বিবৃতির পর ভক্তদের কাছে তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে।
ইভান্স যেদিন মামলা করার ঘোষণা দেন ওইদিনই প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী কোহেনের বিরুদ্ধে মামলা করেছেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর