,

শি জিনপিং ও কিম জং উনের বৈঠকের বিষয়টি নিশ্চিত করল চীন ও উত্তর কোরিয়া

news-image

অবশেষে গুজবই সত্যি হল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেইজিং গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন বলে নিশ্চিত করেছে দুই দেশ।

এ সপ্তাহের শুরুতে সবুজ রঙয়ের একটি ট্রেন চীনের রাজধানীতে আসে। তারপর থেকেই শুরু হয় এ নিয়ে নানা জল্পনা-কল্পনা। এই ধরনের ট্রেন সাধারণ উত্তর কোরিয়ার উচ্চ পর্যায়ের নেতারা ব্যবহার করে থাকেন। বিশেষ করে উনের বাবা কিম জং ইল এ ধরনের ট্রেনে চেপেই সফরে বের হতেন।

পারমানবিক ক্ষেপণাস্ত্র নিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা, এরই পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তর কোরীয় নেতার আমন্ত্রণ গ্রহণ- এসব পরিপ্রেক্ষিতেই ‘প্রায় বিচ্ছিন্ন দেশটি’ নেতা উন ঘনিষ্ঠ মিত্র ও প্রতিবেশী চীন সফরে আসেন।

যদিও সে সময় দুই দেশের কেউই তখন বিষয়টি নিশ্চিত করেননি। তবে এখন চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শিনহুয়া বিষয়টি পরিষ্কার করেছে। এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে চীনের নেতা শি জিন পিংয়ের ‘সফল আলোচনা’ হয়েছে।

অপরদিকে উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএন উনের এ সফরকে একটি ‘মাইলফলক’ বলে বর্ণনা করেছে।

বিশ্লেষকেরা আগে থেকেই ধারণা করেছিলেন, ওই বৈঠকের আগে চীন ও উত্তর কোরিয়া নিজেরা বৈঠক করবে।

কিম জং উন গত সাত বছরের মধ্যে প্রথমবারের বিদেশ সফরে গেলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর