,

চলতি বছরেই ডিজিটাল হচ্ছে ৫০ হাজার প্রাথমিক বিদ্যালয়

news-image

এই বছরের মধ্যেই ৫০ হাজার প্রাথমিক বিদ্যালয়কে ডিজিটাল করা হচ্ছে, দেয়া হবে সকল প্রযুক্তি সেবা। কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাস রুমসহ থাকবে সকল ধরনের অত্যাধুনিক প্রযুক্তি সুবিধা। পাশাপাশি স্কুল পরিচালনার সুবিধার্থে শিক্ষকদের প্রশিক্ষন দেয়া হবে।

পটুয়াখালীর লতাচাপলী প্রাথমিক বিদ্যালয়ে এখন পাঠদান করা হয় মাল্টিমিডিয়া ক্লাস রুমে। প্রত্যেকটি ক্লাস রুমে আছে সিসিটিভি ক্যামেরা। আর এর মাধ্যমেই প্রধাণ শিক্ষক তার রুমে বসেই প্রত্যেকটি ক্লাসে নজরদারি করতে পারেন।

বর্তমানে বিদ্যালয়টিতে ডিজিটাল অ্যাটেনডেন্সে আঙুলের ছাপ দিয়ে শিক্ষার্থীদের প্রবেশ করতে হয়। কোন শিক্ষার্থী ক্লাসে না আসলে সাথে সাথে অভিভাবকের কাছে মোবাইলে এসএমএস চলে যায়।এছাড়াও এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাবের ব্যবস্থা।অভিভাবকরা জানান, শিক্ষার্থীরা একদম শুরু থেকেই প্রযুক্তিগত সুবিধা পাচ্ছে।

লতাচাপলী প্রাথমিক বিদ্যালয়ের মত আরও ৫০ হাজার প্রাথমিক বিদ্যালয় ডিজিটাল করবে সরকার। এরই মধ্যে ১৩ হাজার প্রাথমিক বিদ্যালেয় মাল্টিমিডিয়া ক্লাস রুম চালু করা হয়েছে। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য থাকবে কম্পিউটার ল্যাবসহ বিভিন্ন প্রযুক্তিগত সুবিধা।

সূত্র: ইনডিপেনডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর