,

ভারতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচেই হার। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচটি হারলে সেখান থেকে ঘুরে দাঁড়ানো তো কঠিনই। তবে এই কঠিন কাজটিই বেশ সহজে করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ ক্রিকেট দল। ভারতের নয়দায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে ৭ উইকেট আর ১২৩ বল হাতে রেখেই হারিয়েছে জুনিয়র টাইগাররা, সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

টস জিতে আফগানিস্তান অনুর্ধ্ব-১৭ দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৪.৪ ওভার ব্যাট করেও মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার ইজাজ।

বাংলাদেশের পক্ষে ২৩ রান দিয়ে ৩টি উইকেট নেন মেহেদী হাসান অনি। ২টি করে উইকেট মৃত্যুঞ্জয়ী চৌধুরী আর মো. তাহসিনের।

জবাবে ওপেনার প্রান্তিক নওরোজ নাবিলের হাফসেঞ্চুরিতে জয় পেতে একেবারেই কষ্ট হয়নি বাংলাদেশের। ৭৯ বলে ৭ বাউন্ডারিতে প্রান্তিক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৪ রানে। এছাড়া অধিনায়ক পারভেজ হোসেন ইমন করেন ৩২ রান।

সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১৭ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ৭ উইকেটের বড় জয় তুলে নেয় জুনিয়র টাইগাররা। তৃতীয় ম্যাচটি তারা জিতলো একই ব্যবধানে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর