,

চীন সফরে কিম!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ করেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনে গেলেন। ২০১১ সালে ক্ষমতায় আসার পর এটিই তার প্রথম বিদেশ সফর। তবে কিমের এই সফর হয়েছে সম্পূর্ণ অজ্ঞাতসারেই। মাত্র তিনজন ব্যক্তি এই সফরের কথা জানেন বলে জানা গেছে।

চীনে কিম কতদিন থাকবেন, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। শোনা গেছে, কিছু গুরুত্বপূর্ণ আলোচনার জন্যই চীনে এসেছেন তিনি। কিন্তু আলোচনাটি কী, তা এখনও জানানো হয়নি।

এ ব্যাপারে জাপানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, একটি বিশেষ ট্রেন কিমকে উত্তর পূর্ব চীনের সীমান্তে নিয়ে আসে। সেখান থেকেই চীনে প্রবেশ করেন উত্তর কোরিয়ার এই নেতা। একটি টেলিভিশন চ্যানেলে ট্রেনের ছবিও দেখানো হয়েছে। দেখা গেছে, কিমের বাবা যে ট্রেনটি ব্যবহার করতেন, এটি হুবহু তেমনই দেখতে। ২০১১ সালে মৃত্যুর আগে কিম জং উনের বাবা কিম জং ইল এই ট্রেনে চেপেই চীন সফরে এসেছিলেন।

উল্লেখ্য, শীঘ্রই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা কিমের। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, পারমাণবিক শক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় উত্তর কোরিয়া। আমেরিকার কূটনীতিবিদরাও সেই আলোচনাসভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর