রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহিদ হত্যার প্রতিবাদে কাফনের কাপড় পরে বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী মাহিদ আল সালাম হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচিসহ কাফনের কাপড় পরে প্রতিবাদ জানাচ্ছেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।

সকাল নয়টা থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। সেখানে মাহিদের হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও সকাল ১০টার দিকে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এই আন্দোলনে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেন।

পরে শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সিলেট নগরের চৌহাট্টা এলাকার শহীদ মুনীর, তপন, জুয়েল চত্বরের দিকে বিক্ষোভ করে এগিয়ে যান। দুপুর সোয়া ১২টার দিকে তাঁরা সেখানে পৌঁছে চারটি রাস্তা অবরোধ করেন। এ সময় কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান তাঁরা। ‘শান্তির সিলেটে রক্ত কেন? প্রশাসনের জবাব চাই’, ‘মাহিদ ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই’, ‘সিলেটবাসী এক হও’ স্লোগান দিতে থাকেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো ওই চত্বরে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি চলছে।

সিলেট নগরের মদিনা মার্কেট এলাকার মাহিদ আল সালাম একটি চাকরি করতেন। ভালো আরেকটি চাকরির জন্য ঢাকা থেকে ডাকা হয়েছিল সাক্ষাৎকার দিতে। ঢাকায় যাওয়ার জন্য গত রোববার রাতে বাসা থেকে বেরিয়েছিলেন বাস টার্মিনালের উদ্দেশে। পথে হামলার শিকার হন তিনি। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন তাঁকে।

এ জাতীয় আরও খবর

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী