,

উত্তরটা আপাতত জমিয়ে রাখছি : ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অনিন্দ্য সুন্দরী নায়িকা ক্যাটরিনা কাইফ। চলচ্চিত্রে পা রাখার পর থেকেই বহু তরুণের রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি।

২০০৩ সালে ‘বুম’ ছবির মাধ্যমে বলিউডে নিজের নাম লেখান ক্যাটরিনা। প্রথম ছবি মুক্তি পাওয়ার পর অভিনয় নিয়ে হাজারও প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি। কিন্তু সমালোচকদের সেই সব প্রশ্নকে পাশ কাটিয়ে ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারের সাক্ষী হতে চলেছেন ক্যাটরিনা।

এবার ক্যারিয়ারের নানান চড়াই-উৎরাই নিয়ে বই লেখার ইচ্ছা প্রকাশ করেছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ খ্যাত অভিনেত্রী।

খারাপ সময়ের ব্যাপারে জানতে চাইলে ক্যাটরিনা বলেন, ‘উত্তরটা আপাতত জমিয়ে রাখছি। বলিউড সম্পর্কে আমি নিজেই নিজেকে শিক্ষা দিয়েছি। কিন্তু এখন মনে হয় এই জার্নিটা নিয়ে একটা বই লিখে ফেললেই ভালো হবে। সেকারণে উত্তর নষ্ট করতে চাই না।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন অঙ্গনের মানুষের জার্নি সংক্রান্ত বই আমি এখনও পড়ছি। আর এই বইগুলো আমায় শিক্ষা দেয়। জানেন, এই শিক্ষা আমাকে একজন ব্যক্তি হিসেবে অনেকটাই বদলে দিয়েছে।
ক্যাটরিনা বলেন, ‘ব্যর্থতাই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। জীবনে বড় হতে গেলে ব্যর্থতা আসবেই। আর সেই ব্যর্থতাই চলার পথে অনেক কিছু শিক্ষা দিয়ে যাবে’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর