,

খাদিজার আর অনুষ্ঠানে যাওয়া হলো না

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আজ সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখার জন্য রিক্সায় করে বড়ভাই ফজর আলীর মেয়ে আদিবাকে নিয়ে পৌর এলাকার বাশগাড়ি গ্রামের দিনমজুর হক মিয়ার ৮ম শ্রেনীতে পড়–য়া খাদিজা আক্তার নামে ছাত্রী অনুষ্ঠানস্থল আসার পথে ইট বোঝাই পাওয়ার ট্রিলারের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায়।রিক্সা চালক মোতালেব জানায় ইট বোঝাই পাওয়ার ট্রিলারটি আমার গাড়িকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায় যাত্রী খাদিজা।তার কোলে ছিলো ছোট শিশু।

ভাইয়ের মেয়ে।খাদিজা ভাইয়ের মেয়েকে কোল থেকে ছিটকে দূরে ঠেলে দিলে সে নিজেই গাড়ির নীচে চাপা পড়ে।তার মাথায় সজোরে আঘাত করলে রক্তে ভেসে যায় রাস্তা।পথচারীরা দ্রুত বাঞ্ছারামপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ছাত্রীটিকে মৃত ঘোষনা করে।অন্যদিকে,বড়ভাইয়ের মেয়ে আদিবাকে, খাদিজা প্রাণে বাচালেও তার গালে বেশ বড় রকমের আঘাত লেগেছে বলে জানা গেছে। বাঞ্ছারামপুর হাসপাতালের চিকিৎসক এম্বুলেন্সে করে ঢাকায় পাঠায়।মেধাবী ছাত্রী খাদিজার অকাল মৃত্যূতে এলাকাসহ তার স্কুলে শোকের ছায়া নেমে এসেছে।

জীবনের মূল্য ২ লাখ টাকা !!

খাদিজার মৃর্ত্যূর পর,তার দিনমজুর কৃষক পিতা হকমিয়া থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ দ্রুত লাইসেন্সবিহীন গাড়িটির মালিক উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের কামরুলকে ডেকে পাঠায়।থানায় আসে কামরুল সহ চালক রিয়াজুল।তারা সন্তানহারা পিতার আহাজারীর মধ্যে থানায় বসেই ২ লাখ টাকায় মামলা না করার শর্তে আপোষ মিমাংসা করে বলে জানা গেছে।

গাড়ির মালিক কামরুল মুঠোফোনে জানায়,-‘সাংবাদিক নিউজ কইরা লাভ নাই।পুলিশ ও মেয়ের পিতার মুখ বন্ধ কইরা আইছি’।বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নিজামউদ্দিন বলেন-‘আমি বিষয়টি খতিয়ে দেখছি’। এদিকে,খাদিজার সহপাঠি ছাত্রীরা সহ বাঁশগাড়ির গ্রামবাসী ঘাতক গাড়িটির মালিক,চালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর