,

মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসায় মহান স্বাধীনতা দিবস পালিত

news-image

শেখ কামাল॥ ঢাকার মুগদায় মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসায় ২৬ মার্চ প্রত্যুষে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। জাতীয় কর্মসূচীর আলোকে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়। কর্মসূচীতে আরো ছিল অত্র মাদরাসার নয়জন ছাত্রের পবিত্র কুরআন হিফজ সবক, সম্প্রতি বিশ্ব হিফজ প্রতিযোগিতায় ৫০টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের ক্ষুদে হাফেজে কুরআন হাফেজ ক্বারী আবু রায়হানকে সংবর্ধনা উপলক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান, ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান, অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদরাসা প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মো. মোশাররাফ হোসাইন মাহমুদের সভাপতিত্বে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব আল্লামা মুহিব্বুল্লাহিল বাকী আন-নদভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে মুগদা থানা ইমাম-ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা তফাজ্জল হক ও এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেন। মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে