,

স্টোকস-ওকস বীরত্বেও হার ঠেকাতে পারল না ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : সর্বনিম্ন রানের লজ্জার বিশ্বরেকর্ড এড়িয়ে প্রথম ইনিংসে মাত্র ৫৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। এর পর ম্যাচ বাঁচানোটা ছিল ইংলিশদের জন্য বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে প্রায় উতরেই যাচ্ছিল তারা। তবে শেষ রক্ষা হলো না। দিবারাত্রির অকল্যান্ড টেস্টে নিউজিল্যান্ডের কাছে এক ইনিংস ও ৪৯ রানে হেরে গেছে জো রুটের দল।

ইংল্যান্ডের ৫৮ রানের জবাবে ৮ উইকেটে ৪২৭ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। কিউইদের চেয়ে ৩৬৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। স্বাগতিকদের কম রানে আটকাতে না পারায় বাকি দিনগুলো কাটিয়ে দেয়া ছাড়া বিকল্প পথ খোলা ছিল না ইংলিশদের সামনে। সেই লক্ষ্যটা স্বাচ্ছন্দেই পেরিয়ে যাচ্ছিল তারা। ৩ উইকেটে ১৩২ রান তোলে চতুর্থ দিন শেষ করে সফরকারীরা।

পঞ্চম দিনে ১৯ রান নিয়ে খেলতে নামেন ডেভিড মালান। তবে বেশিদূর এগুতো পারেননি তিনি। ব্যক্তিগত ২৩ রান করেই ফেরেন এ ব্যাটার। এরপর ২১৭ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে নিশ্চিত হার দেখছিল ইংল্যান্ড। সেখান থেকে দলকে টেনে তুলেন বেন স্টোকস ও ক্রিস ওকস। তাদের বীরত্বে শেষ সেশন পর্যন্ত ড্রয়ের সম্ভাবনা জাগিয়ে রাখে রুট বাহিনী।

তবে ৬৬ রান করে স্টোকস ফিরলে প্রতিরোধ ভেঙে যায় তাদের। ক্রেইগ ওভারটন মাত্র ৩ রান করে ফিরলে হারের প্রহর গুণতে থাকে তারা। খানিক বাদে ৫২ করে আরেক থিতু ব্যাটসম্যান ওকস ফিরলে হার একরকম নিশ্চিত হয় ইংল্যান্ডের। পরের ওভারে জেমস অ্যান্ডারসন আউট হলে হেরেই যায় দলটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর