,

১৫ মিনিটের জন্য ৫ কোটি নেবেন রণবীর সিং!

news-image

বিনোদন ডেস্ক : সাফল্যের মধ্যগগনে এখন তিনি। পদ্মাবতের সব প্রশংসা এখন শুধু যেন তাঁর জন্যই। আলাউদ্দীন খিলজি আজ তাঁকে যেন আকাশ ছুঁতে দিচ্ছে। রণবীর সিং বলিউডে এখন এক অনন্য উচ্চতার নাম।

এখন তাঁর ঝুলিতে রয়েছে দারুণ সব ছবি। জয়া আখতারের ‘গুল্লি বয়’, রোহিত শেঠির
‘সিমবা’ আর কবির খানের ‘৮৩। এর মধ্যেই অন্যরকম একটি খবর শোনা গেল। জানা গেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে পারফর্ম করবেন এই নতুন বলিউডি সেনসেশন।

তবে চমকে দেওয়ার মতো খবর কোনটি জানেন, একাধিক সর্বভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, আইপিএলের উদ্বোধনীতে মাত্র ১৫ মিনিটের পারফর্মেন্সের জন্য রণবীর সিং নিচ্ছেন ৫ কোটি রুপি। আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের ১১তম আসর।

গণমাধ্যমগুলো জানাচ্ছে, এই আসরে পারফর্মার হিসেবে রণবীরকে আয়োজকদের প্রয়োজন, তাই তারা এই বিপুল অঙ্কে তাঁকে নেওয়ার কথা ভেবেছে। আর তাই এই পরিমাণ সম্মানি তাঁকে অফার করা হয়েছে।
সূত্র : একাধিক শীর্ষ ভারতীয় গণমাধ্যম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর