,

রেস ৩ : ফ্যামিলি পোস্টার নিয়ে হাজির সালমান খান

news-image

বলিউড ভাইজান সালমান খান এতদিন ‘রেস ৩’ পরিবারের অন্যদের পরিচয় করিয়ে দিতে ব্যস্ত ছিলেন। এবার হাজির হয়েছেন সবাইকে নিয়ে একটি ‘ফ্যামিলি’ ছবিতে। যেখানে আছেন সালমান, জ্যাকলিন ও অনিল কাপুর সহ অন্যান্য প্রধান কুশীলবরা।

‘রেস’ ফ্র্যাঞ্চাইজির আগের দুই তারকা জ্যাকলিন ফার্নান্দেজ ও অনিল কাপুর ছাড়াও এটাতে আরো আছেন নতুন সংযোজিত ববি দেওল, সাকিব সেলিম আর ডেইজি শাহ।

নতুন এই পোস্টারটি নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করে বলিউড মহাতারকা সালমান খান লেখেন, এই হলো রেস ৩ পরিবার। চলুন, রেস শুরু করি।

‘রেস’ ফ্যাঞ্চাইজিতে এটাই সালমানের প্রথম ছবি।

সুপার কাস্টিং ছাড়াও আরো বেশ কয়েকটি কারণে আলোচনায় ‘রেস’-এর এই নতুন সিক্যুয়াল। এর অন্যতম কারণ হলো আগের প্রধান চরিত্র সাইফ আলী খানের পরিবর্তে এখানে এসেছেন সালমান খান আর বলিউডের শীর্ষস্থানীয় পরিচালক জুটি আব্বাস-মাস্তান-এর পরিবর্তে পরিচালক হয়েছেন রেমো ডি’সুজা।

এ বছরের ঈদ উপলক্ষে আগামী ১৫ জুন প্রেক্ষাগৃহে আসছে ‘রেস ৩’। সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর