,

সৌদি আরবে হুথিদের সাতটি মিসাইল হামলা, সবকটিই ভূপাতিত, নিহত ১

news-image

সৌদি আরবকে লক্ষ্য করে সাতটি ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সবকটি হামলাকেই ব্যর্থ করে দিয়েছে আরব জোট। তবে ধ্বংসপ্রাপ্ত মিসাইল খণ্ডের আঘাতে সৌদি আরবে এক মিসরীয় নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া এ খবর জানিয়েছে।

আরব জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালেকি এক সংবাদ সম্মেলনে বলেন, হুথি বিদ্রোহীরা সাতটি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। এর মধ্যে তিনটি রাজধানী রিয়াদকে লক্ষ্য করে, একটি খমিস মুশিতকে লক্ষ্য করে, একটি নাজরান প্রদেশকে লক্ষ্য করে আর দুটি জিজান প্রদেশকে লক্ষ্য করে ছোঁড়া হয়।

আরব জোটের মুখপাত্র বলেন, হুথি বিদ্রোহীরা সৌদি আরবকে অস্থিতিশীল ও সাধারণ মানুষের মাঝে ভীতি ছড়িয়ে দেয়ার জন্য এসব হামলা চালিয়েছে। তবে আরব জোটের সেনারা এসব মিসাইল লক্ষ্যমাত্রায় পৌঁছার আগেই আকাশে ধ্বংস করে দিয়েছে। নিহত মিসরীয় নাগরিকের মৃত্যুর ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে এসব হামলার জন্য ইরানকে দায়ী করেছেন কর্নেল মালেকি। তিনি বলেন, হুথিদের মাধ্যমে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির জন্য ইরান ষড়যন্ত্র করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর