,

দেশে পাকিস্তানি শক্তি প্রক্সি খেলছে : ইনু

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ এখনও আশঙ্কামুক্ত হয়নি। কারণ দেশে পাকিস্তানি শক্তি প্রক্সি খেলায় মেতে উঠেছে। বিএনপিকে ইঙ্গিত একথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনে এসে তিনি এ মন্তব্য করেন।

এসময় বিএনপির সমালোচনা করে ইনু বলেন, রবিবার ছিলো গণহত্যা দিবস। দেশের সব সংগঠন গণহত্যা দিবসে কর্মসূচি দিলেও বিএনপি কোনো কর্মসূচি দেয়নি। এরা জাতির পিতা, গণহত্যা দিবস ও ৩০ লাখ শহীদের সংখ্যা মানে না। এর পাকিস্তানি আদর্শে চলে।

মন্ত্রী আরও বলেন, আমরা এখনও জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধী শক্তির জন্য নিরাপদ হতে পারেনি। জঙ্গিবাদ ও রাজাকার যেমন দেশের শত্রু, তার চেয়েও বড় শত্রু তারা, যারা কি-না এদের লালন করে। আমাদের সামনে দু’টি বড় চ্যালেঞ্জ। একটি হলো সঠিক সময়ে নির্বাচন আয়োজন করা এবং অপরটি হলো জঙ্গিবাদ ও রাজাকার লালনকারী দল বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর