,

‘রাতের শহরে’ অন্যরকম ভাবে ধরা পড়লেন ঋতুপর্ণা

news-image

বিনোদন ডেস্ক : শহরের রাত। মনের রাত। দুয়ে মিলে মিশে একাকার। বুঝতে অসুবিধে হচ্ছে? কথা হচ্ছে ‘গুড নাইট সিটি’ ছবি নিয়ে। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। অ্যামাজন জঙ্গল থেকে বেরিয়ে এবারে ঢুকবেন মানুষের মনের অন্ধকারে।

রাতের অন্ধকার ও মানুষের মনের অন্ধকারের মধ্যে কোথাও একটা গভীর মিল আছে। সেই মিল সিনেমার পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব নিয়েছেন তিনি। সম্প্রতি এই ছবিরই বেশ কিছু পোস্টার প্রকাশ্যে এসেছে।

ছবিটির গল্প এক রাতের ঘটনাকে কেন্দ্র করে। শহরে দিনের পর দিন অপরাধ বেড়ে চলেছে। মনের অন্ধকারই ক্রাইমের দিকে ঝুঁকে পড়তে বাধ্য করছে মানুষকে। এমনই নানা মানসিক জটিলতা-টানাপোড়েন নিয়ে ছবির গল্প এগোতে থাকে। এখানে একজন মনোবিদের ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা।

বাকি প্রত্যেকটি অভিনেতা ডার্ক ক্যারেক্টারে অভিনয় করছেন বলেই জানা গেছে। মুখ্য ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী। তাকে কেন্দ্র করেই ছবির কাহিনী। ঋত্বিকের মানসিক সমস্যার সাথে কীভাবে ছবির বাকি চরিত্রগুলো জড়িত সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে ছবির মুক্তির। যারা ঋত্বিককে শব্দ ছবিতে দেখেছেন অথবা তার একনিষ্ঠ ভক্ত, তাদের মনে ফের একবার যে এছবি দাগ কেটে যাবে, এমনটাই আভাস দিচ্ছে ‘গুড নাইট সিটি’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর