,

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ট্রাম্পের শুভেচ্ছা

news-image

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসাও করেন তিনি।

আগামীকাল ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পৃথক বার্তায় এ শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে লেখা শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেছেন, বাংলাদেশের এই ঐতিহ্য ও ইতিহাস উদযাপনে তার দেশের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। উভয় চিঠিতেই যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্কের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। গণতন্ত্র, উন্নয়ন, সন্ত্রাস দমন, বাণিজ্য ও বিনিয়োগে ঢাকা-ওয়াশিংটনের অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া বার্তায় ট্রাম্প বাংলাদেশে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সব ধরনের সহায়তার জন্য ধন্যবাদ জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর