,

৫-৬ সপ্তাহ মাঠের বাইরে তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : হাঁটুর ইনজুরি গুরুতর হওয়ায় আগামী ৫-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বাংলাদেশ ক্রিকেটের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।পিএসলে পেশোয়ার জালমির হয়ে এলিমিনেটর ম্যাচে হাঁটুতে ব্যথা অনুভব করলে ব্যাংককে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন তামিম।

সেখানে তার হাঁটুতে স্ক্যান শেষে কোনো সুসংবাদ দিতে পারেননি ব্যাংককের চিকিৎসকেরা। বরং যা শুনিয়েছেন সেটা তার জন্য দুঃসবাদই বয়ে আনলো।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্র রোববার (২৫ মার্চ) বিষয়টি জানিয়েছে। সুত্রের দেয়া তথ্যমতে, ‘ব্যাংককে ওর স্ক্যান রিপোর্ট ভাল আসেনি। হাঁটুর যা অবস্থা তাতে হয়তো আগামী ৫-৬ সপ্তাহ তাকে বিশ্রাম নিতে হবে। এর মধ্যেই সে তার পুনর্বাসনের কাজ চালিয়ে যাবে।’

প্রসঙ্গত, গেল ২২ মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, পিএসএল নয়, সদ্য সমাপ্ত নিদাহাস ট্রফিতেই অজি শল্যবিদ ডেভিড ইয়াং তার যে হাঁটুতে অস্ত্রপচার করেছিলেন সেখানে ব্যথা অনুভব করছিলেন তামিম। ফলে কালবিলম্ব না করে টুর্নামেন্ট শেষ না করেই বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে ব্যাংককের বিমানে চাপেন এই টাইগার হার্ডহিটার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর