,

টেম্পারিংয়ের দায় মাথায় নিয়ে সরে দাঁড়ালেন স্মিথ-ওয়ার্নার

news-image

স্পোর্টস ডেস্ক : কেপটাউন টেস্টে বল টেম্পারিং (বিকৃতি) কেলেঙ্কারিতে জড়িয়ে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব হারালেন স্টিভেন স্মিথ। এছাড়া সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও অভিযোগ আমলে নিয়ে সরে দাঁড়ালেন।

ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান তৃতীয় টেস্টে (চতুর্থ দিন থেকে) অজি দলের নেতৃত্ব দেবেন টিম পেইন। ৩৩ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে অন্তবর্তীকালীন অধিনায়ক করা হয়েছে। তবে ইতোমধ্যে শুরু হওয়া চতুর্থ দিনের খেলায় ফিল্ডিং করতে ঠিকই নেমেছেন স্মিথ ও ওয়ার্নার।

এ প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড বলেন, ‘স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে আলোচনা শেষে তারা যথাক্রমে অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ থেকে সরে যেতে সম্মত হয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে