,

নিজ দেশকে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে সৌদি আরব

news-image

নিজ দেশের রিজার্ভকৃত ইউরেনিয়ামকে কাজে লাগাতে চায় সৌদি আরব। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করতে চায় রিয়াদ। পাশাপাশি সৌদি আরবের ইউরেনিয়াম রিজার্ভ নিয়ে গর্বও প্রকাশ করেছেন তিনি। পরমাণু বোমা বানানোর হুমকি দেয়ার কয়েকদিনের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জনের অভিপ্রায়ের কথা জানালেন সৌদি যুবরাজ।

ওয়াশিংটন পোস্টের সঙ্গে আলাপের সময় এ সব কথা বলেন তিনি। মোহাম্মাদ বিন সালমান দাবি করেন, বিশ্বের ইউরেনিয়ামের পাঁচ শতাংশ রিজার্ভ রয়েছে সৌদি আরবে। এ ইউরেনিয়াম যদি সৌদি আরব ব্যবহার না করে তাহলে দেশটি যেন তেল সম্পদের ব্যবহারই বন্ধ করে দিল।

আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে ১৬টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। বিন সালমান বলেন, বিদেশ থেকে ইউরেনিয়াম কেনার বদলে পরমাণু চুল্লিতে নিজের ইউরেনিয়াম ব্যবহার করতে চায় সৌদি আরব। এ ক্ষেত্রে ইউরেনিয়ামকে সমৃদ্ধ করাই রিয়াদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত রোববার মার্কিন টিভি চ্যানেল সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ বলেছিলেন, ইরান পরমাণু বোমা তৈরি করলে তার জবাবে সৌদি আরবও দ্রুত পরমাণু বোমা বানাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর