,

অস্তিত্ব রক্ষায় ‘হিন্দুত্বের পথে’ মমতা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিজেপি-ভীতিতে তৃণমূল কাঁপতে শুরু করেছে বলে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার বিধানসভায় বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি বলেন, ‘বিজেপির ত্রিপুরা-জয়ের পর বাংলার শাসক দলের রাতের ঘুম চলে গিয়েছে। তৃণমূলের মনে হয়েছে রামনবমী পালন করে বিজেপি রাজ্যের সব ভোট নিয়ে নেবে। তাই সব ছেড়ে এখন রামনবমী পালনে নেমেছে তৃণমূল।’

দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আরো খোঁচা দেন, ‘এতদিন মহরম আর ঈদ পালন করেছেন মুখ্যমন্ত্রী। এবার ঠেলায় পড়ে রামনবমী পালন করতে রাস্তায় নামছেন! আসলে অস্তিত্বরক্ষার জন্যই কৌশল বদল করছে তৃণমূল। আমাদের মুখ্যমন্ত্রীর এই ভোলবদল সবাই ধরে ফেলেছে। এখন মহরম-ইদ ছেড়ে রামনবমী পালনে ব্যস্ত হয়ে পড়েছেন দিদি। আমাদের মুখ্যমন্ত্রীর এই ভোলবদল সবাই ধরে ফেলেছে।’

এরপরই তিনি বলেন, ‘রাজ্যের মানুষ তৃণমূলের হাল বুঝতে পারছে। যাঁরা ঠেলায় পড়ে এমন ধরনের সিদ্ধান্ত নেয়, মানুষ তাঁদের সঙ্গে থাকে না।’ তাই মুখ্যমন্ত্রীর এই রামনবমী কৌশল তাঁদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে বলে দাবি দিলীপবাবুর।
তাঁর কথায়, ‘রাজ্যের মানুষ এখন মনেপ্রাণে চাইছেন বিজেপিকে। পরিস্থিতি সেদিকেই এগিয়ে চলেছে। কিছুতেই এই প্রবণতা থেকে মানুষকে নিজেদের পক্ষে নিয়ে যেতে পারবেন না মুখ্যমন্ত্রী।’ সূত্র: ওয়ান ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর