,

জনপ্রিয়তার শীর্ষে ক্যাটরিনা কাইফ

news-image

বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফ শুধু দেশে নয়, দেশের বাইরেও বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় শীর্ষস্থানটি আবারো ধরে রাখলেন! সম্প্রতি করা এক সমীক্ষা থেকে এ তথ্য পাওয়া গেছে।

এই জরিপটি পরিচালনা করা হয় ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বিবেচনা করে। বলিউডসহ ভারতের আঞ্চলিক ছবিগুলোর (ভিডিও অন ডিমান্ড) স্ট্রিমিং প্লাটফর্ম স্পাল তালিকাটি তৈরি করেছে। ভারত ও অন্যান্য দেশে বসবাসরত ভারতীয়রা কী দেখছেন তার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এটি।

গতবছর ক্যাটরিনার ‘জাগগা জাসুস’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি দুটি মুক্তি পায়। এরমধ্যে ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীর টাইগার জিন্দা হ্যায় ভারতের মতো অন্যান্য দেশেও রেকর্ড ব্যবসা করেছে। আর এই ছবির কারণেই ক্যাট সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় এখনো এক নম্বর স্থানে রয়েছেন।

এছাড়া এই তালিকায় শীর্ষ পাঁচ অভিনেত্রীর মধ্যে ক্যাটরিনার পরে আছেন যথাক্রমে আনুশকা শর্মা, আলিয়া ভাট, কারিনা কাপুর খান ও কাজল। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সংযুক্ত আরব আমিরাতে স্পাল-এর ৪ কোটি ব্যবহারকারী আছেন। এদিকে, এ বছর মুক্তি পাবে ক্যাটরিনার নতুন দুই ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ ও ‘জিরো’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর