,

মিমির সঙ্গে গাঁটছড়া বাঁধছেন দেব!

news-image

বিনোদন ডেস্ক : শুভশ্রীর পর এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টালিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী দেব ও মিমি চক্রবর্তী। সম্প্রতি দেব নিজেই সাংবাদিকদের ডেকে সুখবরটা জানালেন। তবে বাস্তবে নয়, অনিকেত চ্যাটার্জির পরিচালনায় ‘হইচই’ সিনেমায় মিমি চক্রবর্তীর সাথে গাঁটছড়া বেঁধে ঘরজামাই হতে যাচ্ছেন দেব।

কমেডি ঘরানার গল্প নিয়ে নির্মিত হবে ‘হইচই’। এ প্রসঙ্গে দেব বলেন, ‘‘কমেডিটাও তো আমার দখলে। এতদিন পর দর্শক আমায় সিরিয়াসলি নিতে শিখেছেন। প্রায় চার বছর পর আমি ফের এ ধরনের বাণিজ্যিক সিনেমা করছি।’’

পরিচালক অনিকেত বলেন, ‘‘ চলতি মাসের শেষের দিকে উজবেকিস্তানে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটি অনেকটা ‘গোলমাল’ সিরিজের মতো। যাকে নির্ভেজাল কমেডি বলে। তবে রিমেক নয়। এই সিনেমার চিত্রনাট্য অনেক আগেই তৈরি করেছিলাম। কিন্তু ‘কবীর’ সিনেমার গল্প ভীষণ পছন্দ হওয়ায় সেই সিনেমাটি আগে করার সিদ্ধান্ত নেন দেব। নয়তো, কমেডিটাই আগে করতে চেয়েছিলেন তিনি।’’

দেব-মিমি ছাড়াও এতে আরো অভিনয় করবেন খরাজ মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি, কনীনিকা ব্যানার্জি, প্রিয়াঙ্কা সরকার, অর্ণ মুখার্জি, পূজা ব্যানার্জিসহ অনেকে। সিনেমাটি আগামী দুর্গা পূজায় মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর