,

সৌদি হয়ে ভারত-ইসরায়েল ফ্লাইট চলাচল শুরু

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের আকাশসীমা হয়ে ইসরায়েলের সঙ্গে ভারতের সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। সৌদি আরব এবার তাদের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলে যাওয়ার অনুমতি দিয়েছে ভারতের বিমানকে। এর মাধ্যমে ইসরায়েলে ফ্লাইট পরিচালনায় নিজেদের আকাশসীমা ব্যবহারে কয়েক দশকের নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি আরব।

বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লি থেকে সৌদি আরবের ওপর দিয়ে ইসরাইলের রাজধানী তেলআবিবে গেছে প্রথম কোনো ভারতীয় বিমান। এতে ইসরায়েলে যাতায়াত বেশ সহজ হবে বলে আশা করছে দেশটি।

সন্ধ্যা ৬টায় দিল্লি থেকে রওনা দিয়ে রাত ৯টা ৪৫ মিনিটে ইসরাইল পৌঁছায় ‘এয়ার ইন্ডিয়া’র ১৩৯নং উড়োজাহাজটি।

এখন থেকে সৌদির আকাশসীমা ব্যবহার করে দিল্লি-তেলআবিব রুটে সপ্তাহে তিনবার বিমান চলাচল করবে।

সৌদি আরবসহ উপসাগরীয় কোনো দেশের সঙ্গে ইসরাইলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সৌদি রাজতন্ত্রের মসনদে বসার পর রিয়াদের সঙ্গে তেলআবিবের গোপন সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।

ভারতীয় বিমান সৌদির ওপর দিয়ে চলাচল শুরুর পর এখন ইসরাইলি বিমানও একই রুটে যাতায়াতের অপেক্ষায় আছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর