,

শাশুড়িকে বিয়ে করা সেই জামাই এখন তালাক চান

news-image

অনলাইন ডেস্ক : অসুস্থ জামাইয়ের সেবা করতে এসেছিলেন শাশুড়ি। অতঃপর দু’জনের মধ্যে হয়ে যায় প্রেমের সম্পর্ক। সেখান থেকে বিয়ে। শাশুড়ি হয়ে যান স্ত্রী। এবার সেই স্ত্রীকে তালাকের অনুমতি চেয়ে আদালতে আবেদন করলেন স্বামী হয়ে যাওয়া মেয়ের জামাই।

গত জুনে শাশুড়িকে বিয়ে করেন মেয়ের জামাই। শাশুড়ি হয়ে যান স্ত্রী। এখন সেই স্ত্রীকে তালাক দিয়ে ফের তার মেয়েকে নিয়েই সংসার করতে চান ওই ব্যক্তি। আর এজন্য অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছেন জামাই। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আদালতে এ বিষয়ে শুনানি শুরু হয়েছে। গালফ নিউজ বলছে, বিহারের মাধেপুরা জুলার ২২ বছর বয়সী বাসিন্দা সুরাজ মেহতা গত বছরের জুনে গনমাধ্যমের শিরোনামে আসেন। ওই সময় তিনি ৪২ বছর বয়সী শাশুড়ি আশা দেবীকে বিয়ে করে ব্যাপক আলোচনার জন্ম দেন।

অপরাধবোধে ভুগতে থাকা মেহতা বলেন, আমার বোকামি বুঝতে পারছি। আমি স্বীকার করছি, ভুল করেছিলাম; তবে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর হবে না। এখন আমার শাশুড়িকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারছি না। বর্তমানে আমি তাকে মা হিসেবে দেখছি।

মেহতা বলেন, এখন প্রথম স্ত্রী ললিতা দেবীকে বুঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন; যেন তার সঙ্গে আবার ঘর শুরু করেন। প্রথম স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে রয়েছেন। মেহতার মতই ভুল ভেঙেছে আশার। তিনি বলেন, আমি তাকে স্বামী হিসেবে এখন মেনে নিতে পারছি না; তাকে মেয়ের জামাই হিসেবে দেখছি। আমরা তালাকের জন্য আদালতে আবেদন করেছি; যত দ্রুত সম্ভব আমার প্রথম স্বামীর কাছে ফিরতে চাই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর