,

পাইলট আবিদ সুলতানের স্ত্রী চলেই গেলেন

news-image

বিশেষ প্রতিনিধি : পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আফসানা। তাঁর মারা যাওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সম্প্রতি নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজটির পাইলট ছিলেন আবিদ। দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর স্ত্রী আফসানা। প্রথমে তাঁকে বলা হয় আবিদ আহত হয়ে চিকিৎসাধীন। পরে স্বামীর মৃত্যুর খবর শুনে আফসানা ভেঙে পড়েন। মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। নিউরোসায়েন্স হাসপাতালে তাঁর মাথায় অস্ত্রোপচার হয়েছিল।

গত রোববার সকালে আফসানা মাথায় প্রচণ্ড যন্ত্রণা বোধ করছিলেন। প্রথমে তাঁকে উত্তরার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে শেরেবাংলা নগরের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। এই হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন।

আফসানার মস্তিষ্কে দুবার রক্তক্ষরণ (স্ট্রোক) হয়েছিল। প্রথমবার ছিল মৃদু। পরেরটি গুরুতর। তাঁর মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছিল। এভাবেই তাঁর চিকিৎসা চলছিল।

আবিদ-আফসানার একমাত্র ছেলে তানজিদ সুলতান। সে উত্তরায় তার নানার বাসায় আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর