,

বাংলাদেশের জয়ার কারণে শান্তিতে নেই ওপার বাংলার নায়িকারা…

news-image

বিনোদন ডেস্ক : কলকাতায় নিজের স্থানটা ভালোভাবেই পোক্ত করেছেন জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায়ও সমান জনপ্রিয় এ নায়িকা। কলকাতার একাধিক ছবিতে অভিনয় করে মন জয় করেছেন সবার। শুধু তাই নয় জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জয়ার এমন দাপটে কপাল পুড়ছে ওপার বাংলার নায়িকাদের। কয়েকদিন আগে জয়ার কারণে একটি ছবি থেকে বাদ পড়েছিলেন কোয়েল মল্লিক। কণ্ঠ শিরোনামের এ সিনেমায় অভিনয় করার কথা ছিল কোয়েলের। পরে তাকে বাদ দিয়ে বাংলাদেশের জয়াকে নির্বাচন করেন কলকাতার প্রযোজকরা।

এর রেশ কাটতে না কাটতেই জয়ার কারণে কপাল পুড়ছে ওপার বাংলার আরো এক নায়িকার। নতুন আরেকটি চলচ্চিত্রে স্বস্তিকাকে বাদ দিয়ে জয়াকে যুক্ত করা হয়েছে। এ খবরে কলকাতার সিনেমা প্রেমিরা বলছেন, কোয়েলের পর এবার স্বস্তিকার আহারও কেড়ে নিলেন বাংলাদেশের জয়া।

এ বিষয়ে জয়া বললেন, “এই ছবিতে কাজ করার কথা ছিল না আমার। পরিচালকের অনুরোধে হঠাৎ করেই যুক্ত হলাম। শুটিং শরু হয়ে গেছে ছবিটির।

উল্লেখ্য, বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’ চলচ্চিত্রে আগামী ২৭ মার্চ থেকে শুটিং শুরু করছেন তিনি। এরপর ‘কণ্ঠ’ চলচ্চিত্রের কাজ। দেশে শেষ হলো জয়ার মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর