,

সুইজারল্যান্ড যাচ্ছেন পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : আগামী ২১ থেকে ২৯শে এপ্রিল সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ফি-ফগ’-এর ১৩তম আসর। সেখানে প্রদর্শিত হবে চিত্রনায়িকা পূর্ণিমা অভিনীত ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘টু বি কন্টিনিউড’ ছবি।

এ উৎসবে আমন্ত্রণ পেয়েছেন পূর্ণিমা। এপ্রিলের শেষদিকে অনুষ্ঠানে অংশ নিতে জেনেভায় যাচ্ছেন পূর্ণিমা। চলচ্চিত্র থেকে দূরে থাকা পূর্ণিমা বর্তমানে তার একমাত্র সন্তান আরশিয়াকেও সময় দিচ্ছেন নিয়মিত। কারণ আরশিয়া এখন নিয়মিত স্কুলে যাওয়া শুরু করেছে। তাই কাজের বাইরে যেটুকু সময় তিনি পাচ্ছেন তার বেশিরভাগই তিনি আরশিয়াকেই দিচ্ছেন।

বিয়ের পর থেকে চলচ্চিত্র অনিয়মিত হয়ে যাওয়া পূর্ণিমার নতুন একটি ছবিতে অভিনয়ের কথা শোনা যায়। স্বপন চৌধুরীর পরিচালনায় ওই ছবিটির শুটিং ইতোমধ্যে শুরু হয়ে যাওয়ার কথা থাকলেও তা হয়নি। চলচ্চিত্রে না পাওয়া গেলেও মাঝেমধ্যেই অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যায় তাঁকে।

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আরটিভিতে ‘…এবং পূর্ণিমা নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন গ্ল্যামার গার্ল পূর্ণিমা। পূর্ণিমা অভিনীত ‘ছায়াছবি’ চলচ্চিত্রটি এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর