,

আইটেম গান দিয়ে বলিউডে ফিরলেন উর্মিলা

news-image

বিনোদন ডেস্ক : উর্মিলা মাতোন্ডকর বলিউড থেকে নিজেকে একেবারে দূরে রেখেছিলেন। কিন্তু, নব্বইয়ের দশকের সেই জলবা নিয়েই কামব্যাক করছেন তিনি। ইরফান খান অভিনীত ব্ল্যাকমেইলে কামব্যাক করছেন। ছবির গান বেওয়াফা বিউটি নামের একটি গানে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আজ সেই গান সামনে এসেছে।

রঙ্গিল, সত্যা, দৌড়ের মতো ছবিতে উর্মিলাকে এখনও মনে রেখেছে দর্শক। নিজের নাচ ও অভিনয়ে প্রশংসা পেয়েছিলেন। তবে বলিউডে ফেরা প্রায় ১০ বছর পর। এর আগে বেশকিছু ক্যামিও চরিত্রে দেখা গেছে তাঁকে। ২০১৩ সালে একটি মারাঠি ছবিতেও কাজ করেন উর্মিলা।

উর্মিলার ব্ল্যাকমেইলে কামব্যাক নিয়ে ছবির প্রযোজক ভূষণ কুমার জানান, আমরা একটা গান চাইছিলাম, যেখানে খুনসুটি থাকবে। দুষ্টুমি থাকবে। কিন্তু ভালগার হবে না। এমন গান লেখেন অমিতাভ ভট্টাচার্য। অমিত ত্রিবেদীর সুরে ও পাবনি পান্ডের গলায় গানটিতে একজন তারকা অভিনেত্রী প্রয়োজন ছিল। যেমন উর্মিলা মাতোন্ডকর।

পরিচালক অভিনয় দেও জানান, উর্মিলা মাতোন্ডর একজন তারকা, তিনি কোনও আইটেম গার্ল নন। আমরা এমন একজনকে গানটির জন্য চাইছিলাম যিনি তারকা হবেন। কিন্তু বহুদিন রুপালি পর্দায় তাঁকে দেখা যায়নি। এরপর খোঁজা শুরু। তিনি (উর্মিলা) গানের জন্য একদম পারফেক্ট ছিলেন। একজন অসাধারণ ডান্সারও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর