,

‘যৌনকর্মী’ চরিত্রে ৮ মাসপর শ্যুটিংয়ে নিশা

news-image

বিনোদন ডেস্ক : ফের যৌনকর্মীর চরিত্রে অভিনয় করলেন মডেল ও অভিনেত্রী মাহমুদা আক্তার নিশা। আট মাসপর আবারও শ্যুটিংয়ে ফিরলেন তিনি। তপু খানের পরিচালনায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে ‘সময়ের গল্প’ ক্রাইম ফিকশন সিরিজের নতুন পর্ব ‘অজ্ঞতা’য় দেখা যাবে তাকে।

প্রতি রবি ও সোমবার রাত ৮ টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে ক্রাইম ফিকশনটি। নিশা ছাড়াও এতে অভিনয় করেছেন সমাপ্তি মাসুক, মৌসুমী হামিদ, অবাক, বাশার বাপ্পীসহ অনেকে।

এ বিষয়ে নিশা জানান, শায়লা নামের একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছি। এটি একটি পরকীয়া প্রেমের গল্প। এক ব্যক্তি কিছুদিন ধরে একজন যৌনকর্মীকে অনুসরণ করে। এরপর তার সঙ্গে কথা বলে যৌনকর্মীকে ভাড়া করে কোন এক বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য। কথানুযায়ী মেয়েটা বড়লোকের মেয়ে সেজে একটা ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে এবং বেশ অন্তরঙ্গ মুহূর্ত কাটায়। তারপর একদিন ছেলেটাকে বাসায় ডাকে। এরপরদিন ছেলেটার লাশ পাওয়া যায়। এখন প্রশ্ন হলো পতিতা মেয়েটা ছেলেটাকে খুন করে নাকি অন্য কেউ? এভাবে এগিয়ে যাবে গল্প।

নিশা জানান, এই পর্বের পরিচালক আনিছুর রহমান রাজীব। এর আগে তিনি অভিনয় করেছিলেন অ্যাডমিশন টেস্ট নামের একটি ওয়েব সিরিজে। রাজবাড়ি জেলার দৌলতদিয়া যৌনপল্লীতে সম্পূর্ণ ওয়েব সিরিজে দৃশ্যধারণ করা হয়। সে সময় সেখানের যৌনকর্মীদের সঙ্গে থেকে নিজেও অভিনয় করেছিলেন যৌনকর্মীর। এরপর নিশাকে অনেকদিন পর্দায় দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর