,

আমিরাতের কাছে হেরে বিশ্বকাপ অনিশ্চিত জিম্বাবুয়ের

news-image

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়ল জিম্বাবুয়ের।বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাবে আমিরাতের কাছে ডি/এল মেথডে হেরেছে দলটি। এদিন প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৩৫ রান করে আমিরাত। জবাবে জয় থেকে ৪ রান দূরেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। এর ফলে তাদের তাকিয়ে থাকতে হবে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের দিকে। সেই সাথে অংকের জটিল হিসাব তো আছেই।

এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানে শফিক আহমেদকে হারায় আমিরাত। এরপর গুলাম সাব্বেরের সাথে ৭৪ রানের জুটি গড়েন অধিনায়ক রোহান মুস্তফা (৩১)। সাব্বেরের ৪০, রামিজ শাহজাদের ৫৯ ও শাইমান আনোয়ারের ৩৩ রানে ভর দিয়ে ৪৭. ৫ ওভারে ২৩৫ রান করে আমিরাত। জিম্বাবুয়ের হয়ে ৪১ রানে ৩ উইকেট নেন সিকান্দার রাজা। এছাড়া ২টি উইকেট নিয়েছেন টেন্ডাই ছাতারা।

বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকায় ডি/এল মেথডে জিম্বাবুয়ের জন লক্ষ্য নির্ধারিত হয় ৪০ ওভারে ২৩০ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। তবে পিটার মুর ও সিয়ান উইলিয়ামসের ৭৯ রানের জুটি জয়ের স্বপ্ন দেখায় স্বাগতিকদের। মুর আউট হয়ে যান ব্যক্তিগত ৩৯ রানে। এরপর উইলিয়ামসের সাথে যোগ দেন সিকান্দার রাজা। ২৬ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে তিনিও আউট হয়ে যান। তবে দলীয় ২০৬ রানে উইলিয়ামস আউট হয়ে গেলে বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে। উইলিয়ামস ৮০ বলে ৮০ রান করেন। সর্বশেষ নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেটে ২২৬ রান করতে পারে জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর :

সংযুক্ত আরব আমিরাত : ২৩৫/৭ (৪৭.৫ ওভার) (রোহান ৩১,সাব্বের ৪০, শাহজাদ ৫৯, আনোয়ার ৩৩, নাভিদ ২২*; টেন্ডাই ২/৪৯, রাজা ৩/৪১)।

জিম্বাবুয়ে : (২২৬/৭) (৪০ ওভার) (মুর ৩৯, উইলিয়ামস ৮০, রাজা ৩৪, এরভিন ২২*; নাভিদ ৩/৪০*, রোহান ২/৫৬)।
ফলাফল : সংযুক্ত আরব আমিরাত ৩ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : মোহাম্মদ নাভিদ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর