,

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন জাকারবার্গ

news-image

প্রযুক্তি ডেস্ক : অবশেষে ব্যবহারকারীদের তথ্য বেহাতের বিষয়ে ভুল স্বীকার করে সবকিছুর জন্য ক্ষমা চেয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। খবর বিবিসির

সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যম ব্যবহারকারীদেরকে না জানিয়েই লাখ লাখ গ্রাহকের তথ্য সংগ্রহ করেছিল রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ এনালিটিকা। পরে সেসব তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে ব্যবহার করা হয়। এই তথ্য ফাঁস হওয়ার পর তুমুল আলোড়ন উঠে। পরে গত মঙ্গলবার ক্যামব্রিজ এনালিটিকার প্রধান নির্বাহীকে বরখাস্ত করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ স্বীকার করেছেন তারা ‘ভুল করেছেন’। একইসঙ্গে ফেসবুকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ফেসবুকে দেয়া এক বিৃবতিতে জাকারবার্গ গ্রাহকদের তথ্য তৃতীয় পক্ষের হাতে চলে যাবার এই ঘটনাটিকে ‘গ্রাহকদের সাথে বিশ্বাসভঙ্গ’ করার সামিল বলে উল্লেখ করেছেন।

গ্রাহকদের উদ্দেশে তিনি বলেন, আপনার তথ্যের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের। কিন্তু সেটি দিতে ব্যর্থ হলে আমাদের সেবা দেয়ার কোনও অধিকার থাকবে না।

জাকারবার্গ বলেন, আমি ফেসবুক শুরু করেছি এবং দিনশেষে এই প্ল্যাটফর্মে যা-ই ঘটুক না কেন, সেটির দায়-দায়িত্বও আমার।

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, এখন তারা ফেসবুকের তথ্যে ঢোকার সুযোগ আছে—এমন সব অ্যাপ নিয়ে তদন্ত করবেন। কোনো অ্যাপের কার্যক্রম সন্দেহ হলে ফরেনসিক পরীক্ষা হবে। যেসব প্রতিষ্ঠান অডিটে রাজি হবে না, তাদের অ্যাপ বাতিল করা হবে।

একই সঙ্গে এই ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর