,

বিজেপি নেতাসহ ১১ গোরক্ষকের যাবজ্জীবন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের জুনে আলিমুদ্দিন আনসারিকে পিটিয়ে হত্যা করেন স্থানীয় গো রক্ষা সমিতির সদস্যরা (বায়ে)। এসময় তার গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

ভারতের ঝাড়খণ্ডে গরুর মাংস বহনের অভিযোগে আলিমুদ্দিন আনসারিকে (৫৫) পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় বিজেপি নেতা নিত্যানন্দ মাহাতোসহ ১১ জন গো রক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ভারতে গো রক্ষার নামে সহিংসতার ঘটনায় এটাই প্রথম সাজা দেওয়ার ঘটনা।

ঝাড়খণ্ডের রামগড় জেলার ফাস্ট ট্র্যারক কোর্টের অতিরিক্ত দ্বিতীয় বিচারক ওম প্রকাশ এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে নিহতের পরিবার যাতে যাবতীয় ক্ষতিপূরণ পায় তা নিশ্চিত করতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনার সময় দ্বাদশ আসামি ১৬ বছরের কিশোর থাকায় তার সাজা আপাতত স্থগিত রেখেছেন বিচারক। তবে আদালতে সরকারি আইনজীবী প্রসিকিউটর সুশিল কুমার নারকীয় ওই ঘটনায় জড়িত কিশোরটিকে প্রাপ্তবয়স্ক হিসেবেই বিচার করার আবেদন জানিয়েছিলেন।

সাজাপ্রাপ্ত অন্যরা হলেন সন্তোষ সিং, দীপক মিশ্র, ছোটু বর্মা, ভিকি সাও, সিকান্দার রাম, বিক্রম প্রসাদ, রাজু কুমার, রোহিত ঠাকুর, কপিল ঠাকুর এবং উত্তম রাম।

রায়ের পর নিহত আলিমুদ্দিন আনসারির ছেলে সোবহান আনসারি জানান, এই রায়ে তাদের পরিবার সন্তুষ্ট। তবে এই ঘটনায় রাজ্য সরকারের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ না পাওয়ায় হতাশ তারা।

এর আগে গত বছরের জুনে আলিমুদ্দিন আনসারিকে গরুর মাংস বহনের অভিযোগে পিটিয়ে হত্যা করেন স্থানীয় গো রক্ষা সমিতির সদস্যরা। এসময় তার গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এঘটনায় সারা ভারতে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর