,

আমিরের কাছে সাহায্য চাইবেন শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : এটা ইতিমধ্যে সবাই জেনে গেছেন ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিকে কাজ করছেন বলিউড কিং শাহরুখ খান। এর আগে ঘটনাটিও সবার জানা। এর আগে এই চরিত্রটিতে অভিনয় করার কথা ছিল বলিউডের আরেক সুপারস্টার আমির খানের।

‘স্যালুট’ নামের এই বায়োপিকটি আমির ছেড়ে দিয়েছিলেন তাঁর ছবি ‘ঠগস অব হিন্দুস্তান’-এর কাজ ঠিকঠাকমতো করার জন্য। আর এর পরই আমির ব্যস্ত হয়ে যাবেন তাঁর ড্রিম প্রজেক্ট নিয়ে। ইতিমধ্যে কমবেশি সবাই জেনে গেছেন সেই প্রজেক্টটি সম্পর্কে। সেটি হলো ‘মহাভারত’।

তবে ‘স্যালুট’ ছবির স্ক্রিপ্টটি দারুণ পছন্দ করেছিলেন মি,. পারফেকশনিস্ট। আর তাই তিনি চেয়েছিলেন, তাঁর করতে না পারা কাজটি যেন শাহরুখ খান করেন। কারণ তাঁর বিশ্বাস ছিল, একমাত্র শাহরুখ খানই এই চরিত্রটির জন্য সবচেয়ে বেশি উপযুক্ত।

জানা গেছে, শাহরুখ খানও এই ব্যাপারে এখন উৎসাহী এবং তিনিও চাচ্ছেন এই ছবিটি করার জন্য আমির খানের সাহায্য নেবেন তিনি।

একটি নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, শাহরুখ যখন এই কাজটি করার কথা ভেবেছেন তখন থেকেই এই ছবি নিয়ে নানা কাজের বিষয়ে তিনি আমির খানের পরামর্শ চাওয়ার কথাও ভেবেছেন। এর আগে আমির স্যালুটে তাঁর চরিত্র নিয়ে ব্যাপাক গবেষণা চালিয়েছেন (যা তিনি সব সময় করে থাকেন), আর এ থেকেই যথেষ্ট সুবিধা পাবেন শাহরুখ বলে মনে করা হচ্ছে।
সূত্র : ডিএনএ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর