রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ তলা মাটির নিচে, দুই তলা পানির তলে!

news-image

বেশিদিন হয়নি বেইজিংয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ছবিটি ইন্টারনেটে ঝড় তোলে। অবিশ্বাস্য ডিজাইনের বিমানবন্দরটি যেন ভবিষ্যতের জানান দেয়। আর এখন চীনের আরেকটি বিস্ময়কর ভবন আবারো হতবাক করে দিচ্ছে ইন্টারনেটকে। খুব দ্রুত শাংহাই ‘ডিপ পিট হোটেল’ এর গর্বিত মালিক হবে। এ হোটেলের নাম রাখা হয়েছে ‘কোয়ারি হোটেল’।

এর সামনে দাঁড়ালে মাত্র দ্বিতল ভবন চোখে পড়বে। মনে করতে পারেন, এই দুই তলা ভবনের এমন কী বৈশিষ্ট্য থাকতে পারে? আসলে ভবনটি ২১ তলা। মাটির ওপর মাত্র দুটো তলা দৃশ্যমান হয়েছে। এর ১৭টি তলা রয়েছে মাটির নিচে। বাকি দুই তলা রীতিমতো পানির নিচে  চলে গেছে। চীনের পিপলস ডেইলি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। ভবনটির ছবি দেখে অবাক না হয়ে পারা যায় না।

স্থাপনার নয়া বিস্ময় হতে চলেছে চীনের এই হোটেলটি

এ ভবনের অবস্থান শাংহাই ডিস্ট্রিক্টে, এটা শাংহাই শহর থেকে খুব দূরে নয়। অ্যাকটিন্স নামের এক ব্রিটিশ ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং ফার্ম এ হোটেলের ডিজাইন করছে। ১০০ মিটার গভীরে চলে যাবে হোটেলটি। এর কাজ শুরু হয় ২০১৩ সালের নভেম্বরে।

যদিও এখনও কাজ চলছে। তবুও এর ছবি দেখেই সবাই কুপোকাত। বলা হচ্ছে, কাজ শেষ হলে আরো কিছু অপেক্ষা করছে।

অ্যাটকিন্স জানায়, এই হোটেলটি ওই অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যের প্রতিফলন ঘটাবে। এ হোটেলে থাকবে ৩৮৩টি রুম, একটি সবুজে ছাওয়া ছাদ, পানির নিচে রুম এবং ওপরে ঝর্ণা। এই ঝর্ণা একেবারে ছাদ থেকে নিচে গিয়ে পড়বে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ