,

সন্তানকে কোলে নিয়ে পরীক্ষা দিলেন মা!

news-image

অনলাইন ডেস্ক : হলরুমে সবাই পরীক্ষা দিচ্ছেন চেয়ারে বসে। কিন্তু এক তরুণী পরীক্ষা দিচ্ছেন মেঝেতে বসে। সেখানেই চলছে প্রশ্ন দেখার সমান তালে উত্তর লেখাও। এমন একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কোনো শাস্তিস্বরূপ তাকে মেঝেতে পরীক্ষা দিতে বসতে হয়েছে বলে অনেকের কাছে মনে হলেও আসলে ওই নারী এর মাধ্যমে সন্তানের প্রতি মায়ের অকৃত্রিম ভালোবাসা আরও একবার প্রকাশ্যে আনলেন।

সিএনএনের খবর, মেঝেতে পরীক্ষা দিকে বসা ওই নারীর বাড়ি আফগানিস্তানে। তার নাম জাহান তাব। দেশটির ডেয়কুন্ডি প্রদেশের একটি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রী তিনি। ২৫ বসয়ী এই নারীর স্বামী একজন কৃষক। সংসারের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন জাহান।

ঘটনার দিন নিজের দুই মাস বয়সী শিশুকে নিয়ে পরীক্ষা দিতে যান তিনি। পরীক্ষার সময় শিশুটি পাশেই ছিল। এক পর্যায়ে শিশুটি কান্না শুরু করলে তাকে কোলে নিয়ে মেঝেতে বসে পড়েন তিনি। এরপর পরীক্ষার বাকি সময়টাতে এভাবে লেখেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষক ইয়াহিয়া ইরফান ওই ছবিটি তুলেছেন। একই সঙ্গে ছবিটি শেয়ার করে সন্তানের জন্য মায়ের সংগ্রামের কথা তুলে ধরছেন। তবে পরীক্ষার পরপরই নয়, ছবিটি ওই শিক্ষক প্রকাশ করেন সন্তান নিয়ে পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হওয়ার পর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর