,

ফাইনালে তামিমের পেশোয়ার

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বুধবার রাতে দ্বিতীয় এলিমিনেটরে করাচি কিংকে ১৩ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তামিম ইকবালের দল পেশোয়ার জালমি। যদিও ইনজুরির কারণে এদিন একাদশে ছিলেন না টাইগার ড্যাশিং ওপেনার। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১৬ ওভারে। তবে টস হেরে ব্যাটিংয়ে নামা পেশোয়ারের হয়ে শুরু থেকে ঝড় তোলেন কামরান আকমল। মাত্র ২৭ বলে ৭৭ রানের দানবীয় ইনিংস খেলেন পাকিস্তানি এই ওপেনার। তার ঝড়ে করাচির সামনে ১৬ ওভারে ১৭১ রানের বিশাল লক্ষ্য রাখে পেশোয়ার।

জবাব দিতে নেমে ১৩ রানের মাথায় করাচি প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ১২৩ রানের জুটি গড়েন জো ডেনলি ও বাবর আজম। তবে আকমলের মতো ঝড় তুলতে না পারায় নির্ধারিত ১৬ ওভারে দুই উইকেট হারিয়ে ১৫৭ রানে থামে দলটি। দলের হয়ে ৪৬ বলে সর্বোচ্চ ৭৯* রান করেন ডেনলি। আর ৪৫ বলে ৬৩ রান আসে বাবর আজমের ব্যাট থেকে।

আগামী ২৫ মার্চ করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে পেশোয়ার। সুস্থ হয়ে উঠলে ওই ম্যাচেই মাঠে নামতে পারেন তামিম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর