,

হকিং সমাধিস্থ হবেন নিউটন ও ডারউইনের পাশেই!

news-image

অনলাইন ডেস্ক : কালজয়ী পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং (৭৬) এক সপ্তাহ আগে মারা গেছেন। লন্ডনের ওয়েস্টমিনস্টার গোরস্থানে বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানীকে সমাধিস্থ করা দেওয়া হবে৷ আইজ্যাক নিউটন ও চার্লস ডারউইনের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার একথা জানানো হয়েছে৷

ওয়েস্টমিনস্টার-এর ডিন রেভারেন্ড জন হল বলেছেন, ‘প্রফেসর স্টিফেন হকিংকে বিখ্যাত বিজ্ঞানীদের পাশেই সমাধিস্থ করা হবে৷ ১৭২৭ সালে এই গোরস্থানে স্যার আইজ্যাক নিউটনকে সমাধিস্থ করা হয়৷ ১৮৮২ সালে নিউটনের পাশেই কবর দেওয়া হয় চার্লস ডারউইনকে৷ এই গোরস্থানে আর্নেস্ট রাদারফোর্ড ও জোসেফ জন থমাসের কবরও রয়েছে।

হকিংয়ের সন্তানরা জানিয়েছেন, ৩১ মার্চ স্টিফেন হকিংকে সমাধিস্থ করা হবে৷ ক্যামব্রিজেই হবে তাঁর শেষকৃত্য। কেননা, এই শহরকে ভীষণ ভালোবাসতেন তিনি। ৫০ বছরেরও বেশি সময় তিনি এই শহরেই কাটিয়েছেন।এরপর ট্রিনিটি কলেজেও তাঁর স্মরণে অনুষ্ঠান হবে৷ সেখানে হকিংয়ের পরিবারের সঙ্গে উপস্থিত থাকবেন তাঁর ছাত্রছাত্রী ও বন্ধুরা৷

প্রসঙ্গত, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ‘লুকেশিয়ান প্রফেসর অব ম্যাথামেটিক্স’ খেতাব পেয়েছিলেন স্টিফেন হকিং৷ আর তাঁর ‘ব্ল্যাক হোল থিয়োরি’ তো সর্বজনবিদিত৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর