,

তাসকিনকে নিয়ে সিনেমা পাড়ায় তোলপাড়

news-image

বিনোদন ডেস্ক : সুদর্শন ক্রিকেটার। খেলার মাঠের বাইরেও তুমুল জনপ্রিয় তিনি। কেউ কেউ মনে করেন সিনেমায় অভিনয় করলে তাসকিন খুবই ভালো করবেন। কিন্তু তাসকিন কি সিনেমায় অভিনয় করবেন?

গত এক-দেড় বছর ধরেই শোনা যাচ্ছিল সিনেমায় অভিনয় করবেন তাসকিন। অনেক নির্মাতাই তাসকিনকে নায়ক বানিয়ে সিনেমা নির্মাণের স্বপ্নের কথাও শুনিয়েছেন।

মাঝে বিজ্ঞাপনের মডেল হয়ে নজর কেড়েছেন তাসকিন। তবে সিনেমায় অভিনয় করবেন বলে তাসকিনের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য জানা যায়নি। সিনেমায় অভিনয়ের বিষয়টি ছিল শুধুই গুঞ্জন, সেটা নিজের মুখেই জানালেন তাসকিন।

জনপ্রিয় এই ক্রিকেটার বলেন, ‘নায়ক হবার খবরটি সাংবাদিকদের কাছ থেকেই প্রথম জানলাম। অনেকেই আমার কাছে জানতে চাইছেন সিনেমায় অভিনয় করছি কিনা? হ্যাঁ, এটা সত্য যে সিনেমায় অভিনয়ের প্রস্তাব এসেছে। কিন্তু আমি রাজি হইনি।’

আপাতত সিনেমায় অভিনয় নয়, খেলা নিয়েই ভাবছেন তাসকিন। এমনটা জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেটই আমার মূল জায়গা। এখন ক্রিকেট নিয়েই ভাবছি। অন্য কিছু নিয়ে ভাবছি না।’

সিনেমা পাড়ার একাধিক নির্মাতা তাসকিনকে নিয়ে সিনেমা নির্মাণে স্বপ্ন দেখছেন। কেউ কেউ তাসকিনকে রাজি করানোর চেষ্টা করছেন। তবে তাসকিনের বক্তব্যের পর এটা স্পষ্ট যে ক্রিকেট মাঠ থেকে সিনেমার পর্দায় তাসকিনকে নিয়ে আসা কিছুটা কঠিনই হবে।

একাধিক সূত্র আরটিভি অনলাইনকে জানায়, তাসকিনের এক পরিচিত নায়িকা দীর্ঘদিন ধরেই তাসকিনকে সিনেমায় অভিনয়ের জন্য অনুরোধ করে আসছেন। নায়ক হিসেবে নয়, ওই নায়িকার প্রযোজিত ছবিতে অতিথি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন তিনি।

সেই নায়িকা তাসকিনকে নিজের বন্ধু বলে পরিচয় দেন। তিনি জোর চেষ্টা চালাচ্ছেন, যে কোনো মূল্যে তাসকিনকে সিনেমায় অভিনয় করাবেন। এখন দেখার অপেক্ষা ক্রিকেট মাঠ থেকে তাসকিন বড় পর্দায় আসেন কিনা?

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর