,

কঙ্গনাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

news-image

বিনোদন ডেস্ক : বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের। এই অভিনেত্রীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। ২০১৬ সালে আইনজীবী রিজওয়ান সিদ্দিকিকে হৃতিক রোশনের মুঠোফোন নম্বর দিয়েছিলেন কঙ্গনা।

এরই জের ধরে এবার কঙ্গনাকে পুলিশের মুখোমুখি হতে হবে। হৃতিক রোশনের মুঠোফোন নম্বর রিজওয়ান সিদ্দিকিকে কেন দিয়েছিলেন কঙ্গনা? সেটা জানতেই কঙ্গনাকে জিজ্ঞাসাবদ করা হবে।

কিছুদিন আগে রিজওয়ান সিদ্দিকিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি কল ডাটা রেকর্ডস (সিডিআর) বেআইনিভাবে সংগ্রহ করেন।

রিজওয়ান সিদ্দিকি পুলিশকে কয়েকজনের নাম দিয়েছেন। তার মধ্যে কঙ্গনা রনৌত রয়েছেন। এছাড়া বলিউড তারকা জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফের সঙ্গে অভিনেতা সাহিল খানের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল বলে পুলিশকে জানিয়েছেন রিজওয়ান।

যখন আয়েশা-সাহিলের সম্পর্কে ভাঙন ধরে, তখন সাহিলের মুঠোফোন নম্বর রিজওয়ান সিদ্দিকিকে দেন আয়েশা শ্রফ। এদিকে বলিউডের অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি তার স্ত্রী অঞ্জলি নওয়াজের পেছনে গোয়েন্দা নিয়োগ করেছিলেন। স্ত্রীর কল ডাটা রেকর্ডসের বিস্তারিত চেয়েছিলেন সেই গোয়েন্দার কাছ থেকে।

রিজওয়ান সিদ্দিকি পুলিশকে জানান, স্ত্রীর ওপর নজরদারি চালানোর জন্য তাকে স্ত্রীর মুঠোফোন নম্বর দিয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। কিন্তু কঙ্গনা রনৌত কেন হৃতিক রোশনের মুঠোফোন নম্বর রিজওয়ান সিদ্দিকিকে দিয়েছিলেন? সেটা জানতেই এবার পুলিশের মুখোমুখি হতে হবে কঙ্গনাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর