,

শসা ওষুধের মতো কাজ করে

news-image

স্বাস্থ্য ডেস্ক : শসার উপকারিতা সম্পর্কে কম-বেশি সবারই জানা। তবে কি কি ক্ষেত্রে শসা ওষুধের মতো কাজ করে তা অনেকেরই জানা নেই। চলুন তাহলে জেনে নিই শসার কার্যকারিতা।

কোষ্ঠকাঠিন্য থাকলে আজ থেকেই শসা খাওয়া শুরু করুন। কারণ এ কাজে শসার বিকল্প নেই। শসার ভেতরে থাকে ফাইবার। ফলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার সমাধান হতে সময় লাগে না।

দেহের পানির মাত্রা স্বাভাবিক রাখতেও শসার গুণাগুণ অনেক। তাই প্রতিদিন শসা খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। আর ত্বকের যত্নে শসা হলো সর্বোৎকৃষ্ট কাচাঁমাল। শসায় বিদ্যমান সিলিকা নামক একটি উপদান রয়েছে যা শরীরে প্রবেশের পর কোষের কর্মক্ষমতা বাড়ায়। ফলে ত্বকের সৌন্দর্য বাড়ে। এছাড়াও শরীরের প্রতিটি পেশি, লিগামেন্ট ও হাড়ের শক্তিও বাড়তে থাকে।

গবেষকদের মতে, শরীর সচল রাখতে নানা ধরনের ভিটামিনের প্রয়োজন পড়ে। সেই ভিটামিনের জোগান ঠিক রাখতে শসা খাওয়া খুবই জরুরি। কারণ এতে প্রচুর ভিটামিন ‘সি’, ‘বি’ এবং ‘এ’ থাকে। এ ছাড়া খনিজের ঘাটতি মেটাতেও শসা কার্যকর।

একটি ৩০০ গ্রামের শসায় ১১ গ্রাম কার্বোহাইড্রেট, দুই গ্রাম প্রোটিন ও দুই গ্রাম ফাইবার থাকে। সেই সঙ্গে থাকে দিনের চাহিদার ১০ শতাংশ ম্যাগনেসিয়াম, ১৩ শতাংশ পটাসিয়াম ও ১২ শতাংশ ম্যাঙ্গানিজ। সূত্র : বৈশাখী টিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর