,

স্কটল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ

news-image

পুঁজিটা খুবই অল্প ছিল, ১৯৮ রানের। তবে এই পুঁজি নিয়েও ২০১৯ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। হারারেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে স্কটল্যান্ডকে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ রানে হারিয়েছে জেসন হোল্ডারের দল। তাতে বাছাইপর্বের সুুপার সিক্স পেরিয়ে বিশ্বকাপে পা রেখেছে তারা।

ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে আট দল। বাকি দুই দল আসবে বাছাইপর্ব পেরিয়ে। স্কটল্যান্ডের বিপক্ষে এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। বিদায় নিশ্চিত হয়ে গেছে স্কটিশদের। ফাইনালে খেলা দুই দলই বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলবে।

এভিন লুইসের ৬৬ আর মারলন স্যামুয়েলসের ৫১ রানে ভর করে ১৯৮ রান তুলতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নামা ৩৫.২ ওভারে স্কটল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ১২৫ রান। অর্থাৎ শেষ ৮৮ বলে স্কটিশদের দরকার ছিল ৭৪ রান। এ সময়ই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। ম্যাচটি আর শুরু করা যায়নি।

ওয়েস্ট ইন্ডিজের এই জয়ে আফগানিস্তান আর আয়ারল্যান্ডের বিশ্বকাপ খেলার স্বপ্ন বেঁচে রইল। বৃহস্পতিবার আরব আমিরাত এবং জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে আক্রান্ত হলে ভালো সুযোগ থাকবে তাদের। যদি এই ম্যাচে ফল না হয়, তবে নেট রানরেটের হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হবে এক দল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর