,

অনেক দিন পর এক সঙ্গে শাকিব-মিশা

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব খান যে ছবির নায়ক সেই ছবির খল নায়ক হবেন মিশা সওদাগর ব্যাপারটা নিয়মেই পরিনত হয়েছিল এক সময়। অনেক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। সিনেমার দর্শকরা পর্দার শত্রু হিসেবে যেমন চিনতেন তেমন মিডিয়ার মানুষরা ভালো বন্ধু হিসেবেই চিনতেন শাকিব-মিশাকে। গেল বছর অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে মিশা ও শাকিব খানের মধ্যে দুুরুত্ব তৈরি হয়। তারপর আর এক ছবিতে দেখে মেলেনি তাদের।

না, আর দুরুত্ব নেই দুই বন্ধুর মাঝে। এক হয়ে গেছেন তারা। অনেক দিন পরেই এক সিনেমার সেটে পাওয়া গেল তাদের। আজ (২১ মার্চ) দুপুরে এফডিসিতে ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। সেখানে শাকিব খান ও মিশা সওদাগরকে বেশ আন্তরিক দেখা যায়। অনুষ্ঠানে মিশা সওদাগর শাকিবের মুখে মিষ্টিও তুলে দেন।

মিশা সওদাগর মনে প্রাণে চাইতেন আবার তাদের বন্ধুত্ব জোড়া লাগুগ। গণমাধ্যমেও বলেছেন সে কথা। অবশেষে তার ইচ্ছেটাও পূর্ণ হলো।

উল্লেখ্য, ‘ক্যাপ্টেন খান’র নাম ভূমিকায় অভিনয় করছেন শাকিব। অভিনেত্রী হিসেবে তার বিপরীতে থাকছেন বুবলি। চলচ্চিত্রে ভিলেন রুপে দেখা যাবে মিশা সওদাগরকেও। গত বছরে ‘শুটার’ চলচ্চিত্রে তাদেরকে শেষ দেখা গিয়েছিল।

ভক্তরা আবারও এক পর্দায় দেখতে পাবেন এই দুই শক্তিমান অভিনেতাকে। পুরনো দ্বন্দ্ব ভুলে আবারও তারা তাদের শিল্পীসত্ত্বা নিয়ে হাজির হবেন দর্শকদের সামনে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর