,

রাগ কমেছে মেলানিয়ার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মেঘ কেটে গিয়ে আলোর দেখা মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়ার সম্পর্ক কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না। কিন্তু সোমবার দু’জনকে বেশ খোশ মেজাজেই দেখা গেছে। তার মানে বোঝাই যাচ্ছে মেলানিয়ার রাগের পারদ কমতে শুরু করেছে।

হোয়াইট হাউসের লন থেকে বিমানে ওঠার জন্য এগিয়ে যাচ্ছিলেন দু’জনে। আবেগপূর্ণ দৃষ্টি বিনিময়ও হলো। কিন্তু কয়েক পা এগিয়ে যাওয়ার পরে হোঁচট খেয়ে আর একটু হলেই পড়ে যাচ্ছিলেন মেলানিয়া। সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলেন ট্রাম্প। এরপর বেশ অন্তরঙ্গভাবেই হেঁটে বিমানে ওঠেন তারা।

অনেকেই বলছেন, এই ঘটনা বিরল কারণ মেলানিয়াকে ইদানীং বেশির ভাগ সময়ই বেশ তিরিক্ষি মেজাজেই দেখা যাচ্ছিল। কখনও তিনি ট্রাম্পের হাত সরিয়ে দিয়ে এগিয়ে গেছেন, কখনও ট্রাম্পকে ফেলেই কোনও দিকে না তাকিয়ে হেঁটে চলে গেছেন।

পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পকে নিয়ে নানা ধরনের খবরে হয়তো বেশ চটেছেন মেলানিয়া। তেমনটা হওয়াই স্বাভাবিক। তবে সোমবারের ঘটনার পরে দু’জনের আবার কাছাকাছি আসাটা বেশ উপভোগ করছে সবাই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর