,

ফিলিপিন্সে বাস দুর্ঘটনায় নিহত ১৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার দক্ষিণে যাত্রীবাহী একটি বাস গিরিসঙ্কটে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় অক্সিডেন্টাল মিনদোরো প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনায় আরো ১২ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন।

বুধবার অক্সিডেন্টাল মিনদোরো প্রাদেশিক পুলিশের পরিচালক জ্যেষ্ঠ সুপার রোমি এস্তেপা ডিজেডএমএম রেডিওকে জানিয়েছেন, বাসটি একটি সেতুর রেলিংয়ে আঘাত করার পর ১৫ মিটার গভীর একটি গিরিসঙ্কটে পড়ে যায়।

“চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। যান্ত্রিক ত্রুটির কারণে না মানবিক ভুলে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছি আমরা,” বলেছেন তিনি।

দুর্বল অবকাঠামো ও গণপরিবহনে অব্যবস্থার জন্য ফিলিপিন্সে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর