,

নানা রোগের প্রাকৃতিক ওষুধ জাম্বুরা

news-image

স্বাস্থ্য ডেস্ক : জাম্বুরা বা বাতাবী লেবু এক ধরনের লেবু জাতীয় টক-মিষ্টি ফল। সাইট্রাস জাতীয় এই ফলে প্রচুর পরিমান পুষ্টিকর উপাদান , ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি স্বাস্থ্যের জন্য খুব উপকারী।

জাম্বুরায় ক্যালরি খুব কম থাকে কিন্তু এটি পুষ্টি গুণে সমৃদ্ধ একটি ফল। এতে প্রচুর পরিমানে ভিটামিন এ এবং সি থাকে। যা শরীরের জন্য খুবই উপকারী।

জাম্বুরা খেলে ক্ষুধা কমে যায়। একারণে অনেকেই ওজন নিয়ন্ত্রণের জন্য খাদ্য তালিকায় এটি রাখেন। কিছু কিছু গবেষণায় দেখা গিয়েছে, জাম্বুরা রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এবং লিপিড মাত্রা ঠিক রাখে।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, সাইট্রাস জাতীয় ফল খেলে স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়। এক্ষেত্রে জাম্বুরা বেশ উপকারী।

পানি এবং ফাইবার থাকার কারণে জাম্বুরা কোষ্টকাঠিন্য কমাতে সাহায্য করে, হজমশক্তি বাড়ায়।

জাম্বুরায় ৯১ ভাগ পানি রয়েছে। তাই এটি শরীরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। শরীরে পানিশূণ্যতা দেখা দিলে এটি তা পূরণ করতে কার্যকরী ভূমিকা রাখে।

জ্বর , কাশি, সর্দি -ইত্যাদি সারাতে জাম্বুরা বেশ উপকারী। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

জাম্বুরা রক্তে শর্করার পরিমান নিয়ন্ত্রণ করে। এজন্য এটি ডায়বেটিস রোগীদের জন্য বেশ উপকারী।

যেহেতু জাম্বুরায় প্রচুর পরিমানে পটাশিয়াম এবং ভিটামিন সি থাকে এ কারণে এটি প্রসাবের সংক্রমন কমাতে সাহায্য করে।

জাম্বুরা বিভিন্ন রোগের প্রাকৃতিক ওষুধ। তাই নানা রোগের প্রতিষেধক হিসেবে খাদ্যতালিকায় নিয়মিত জাম্বুরা রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

ছাদে পড়েছিল শিক্ষকের মরদেহ, সিঁড়িতে স্ত্রী-কন্যার, খাটের নিচে ছেলের

নিথর দেহে ফিরলেন আহমেদ বাবু

নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ চায় তুরস্ক

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী