,

মিসবাহকে সম্মান জানিয়ে প্রশংসায় ভাসছেন আফ্রিদি

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে বোলারদের বুকে কাঁপন ধরাতে শহীদ আফ্রিদির খ্যাতি জগতজোড়া। বল হাতেও কম যান না তিনি। নিজের দিনে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নাচিয়ে ছাড়েন এ লেগি। চলমান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) বল হাতে ভেলকি দেখিয়ে চলেছেন তারকা এ অলরাউন্ডার।

পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের তৃতীয় আসরে এখন পর্যন্ত ১৩ উইকেট ঝুলিতে ভরেছেন আফ্রিদি। উইকেট পাওয়ার পর তার ট্রেডমার্ক উদযাপনও ক্রিকেট বিশ্বে ব্যাপক জনপ্রিয়। কাউকে শিকার বানালেই দুহাত উঁচিয়ে বিজয়ীর বেশে উদযাপন করেন সাবেক পাকিস্তান এ অধিনায়ক। তবে ইসলামাবাদ ইউনাইটেড অধিনায়ক মিসবাহ-উল হককে আউট করার পর সেই চিরাচরিত ভঙ্গিতে উদযাপন করতে দেখা যায়নি তাকে।

এবার করাচি কিংসের হয়ে খেলছেন আফ্রিদি। গত ১৮ মার্চ ইসলামাবাদের বিপক্ষে ম্যাচ ছিল দলটির। সেই ম্যাচে অসাধারণ এক ডেলিভারিতে সরাসরি বোল্ড করে মিসবাহকে সাজঘরে পাঠান তিনি। তবে এর পর ট্রেডমার্ক উদযাপন করেননি- লালা। উৎসব করার জন্য দুই হাত তুলতে গিয়ে তা নামিয়ে নেন তিনি। পরে একসময়ের সতীর্থের সঙ্গে হাত মেলান ‘বুমবুমখ্যাত’এ ক্রিকেটার।

আফ্রিদির এমন অমায়িক আচরণে অভিভূত পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। এর আগে তাকে আউট করে সম্মান জানিয়ে উদযাপন থেকে বিরত থাকেন শাহীন শাহ আফ্রিদি।

ফজল আসলাম নামে একজন টুইটারে লিখেছেন- শহীদ আফ্রিদিকে আউট করার পর উদযাপন করেননি শাহীন শাহ আফ্রিদি। সেভাবেই মিসবাহর উইকেট নিয়ে উৎসবে মাতলেন না আফ্রিদি- এটিই সম্মান।

আব্দুল্লাহ সালিম নামে এক সমর্থক লিখেছেন- মিসবাহর প্রতি শহীদ আফ্রিদি যে সম্মান দেখিয়েছেন, সেটি সত্যিকারের পেশাদারিত্ব। আমি তার জন্য গর্বিত।

বিশ্ব ক্রিকেটের বিগ হিটারকে কুর্নিশ জানিয়ে সায়েদা মারিয়া লিখেছেন- মিসবাহর উইকেট নিয়েও উদযাপন করলেন না আফ্রিদি। তুমি সত্যই ভালোবাসা লালা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর