,

তথ্য অপব্যবহারে ফেসবুকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তদন্ত শুরু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্যামব্রিজ অ্যানালিটিকা নামে একটি প্রতিষ্ঠানকে ভাড়া করেছিল ট্রাম্পের প্রচারশিবির। অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটি ফেসবুকের পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়ে অপব্যবহার করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে সম্প্রতি তদন্ত শুরু হয়েছে।

শুধু যুক্তরাষ্ট্রই নয়, যুক্তরাজ্যেও ফেসবুকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

মার্কিন কেন্দ্রীয় বাণিজ্য কমিশন (এফটিসি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে তদন্তে নেমেছে। প্রতিষ্ঠানটির প্রধান অ্যালেক্সান্ডার নিক্সকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে।

ক্যামব্রিজ অ্যানালিটিকা মূলত একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান। ফেসবুকের পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়ে অপব্যবহারের অভিযোগ ওঠার পর ফেসবুকের বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নেয়া হয়েছে।

লন্ডনভিত্তিক সিএর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

মার্কিন আইন অনুসারে সামাজিকমাধ্যমের গোপনীয়তা নীতিমালার বাইরে গিয়ে তথ্য নেয়ার ক্ষেত্রে অবশ্যই ব্যবহারকারীকে সতর্ক করতে হবে ও তাদের অনুমতি নিতে হবে।

ফেসবুকের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার খবরে ফেসবুকের শেয়ারের মূল্যপতন ঘটেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর