,

ঢাকায় নিজেদের বাসায় গারো মা-মেয়ের লাশ

news-image

মঙ্গলবার সন্ধ্যায় কালাচাঁদপুরের শিশু মালঞ্চ স্কুলের গলিতে একটি চারতলা ভবনের চতুর্থতলার ফ্ল্যাট থেকে সুজাতা চিরিং (৪২) এবং তার মা বেসেত (৬৫) চিরিংয়ের লাশ উদ্ধার হয়। কুপিয়ে হত্যা করা হয়েছে সুজাতা চিরিংকে, তার মাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন জানান, সুজাতাকে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

সুজাতাকে কুপিয়ে হত্যার খবর শুনে পুলিশ ওই বাসায় গিয়ে পরে ঘরের মধ্যে বেসেতের লাশ পায়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ সাংবাদিকদের বলেন, “আমরা দুজনের লাশ পেয়েছি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।”প্রায় দেড় বছর ধরে এই বাসায় ভাড়া থাকে সুজাতার পরিবার। মা বেসেত, সুজাতার দুই মেয়ে এবং তার বড় মেয়ের স্বামী এই পাঁচজন ছিলেন বাসার বাসিন্দা।

পারিবারিক বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের সুজাতার মেয়ের স্বামী ও তার দুই বন্ধুকে থানায় নেওয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন।এই ঘটনার কয়েক ঘণ্টা আগে রাজধানীর ফার্মগেট এলাকায় দোকানের মধ্যে ছুরিকাঘাতে নিহত হয়েছেন জুলহাস মিয়া (৫৫) নামের একজন কর্মচারী।

শেরেবাংলা নগর থানার এসআই মো. মনিরুজ্জামান জানান, ফার্মগেটের ইন্দিরা রোডে একটি সিমেন্টের দোকান দেখাশোনা করতেন জুলহাস। দুপুরে এক ব্যক্তি সেখানেই তাকে ছুরিকাঘাত করে।গুরুতর আহত জুলহাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন।

এসআই মনিরুজ্জামান বলেন, হামলাকারীকে আটক করে থানায় আনা হয়েছে।“সে মানসিকভাবে অসুস্থ।”

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর