,

ভারতীয় মিডিয়ার কাণ্ডে মাশরাফির বিস্ময়!

news-image

স্পোর্টস ডেস্ক : নিদাহাস ট্রফির সেই ‘অঘোষিত সেমিফাইনাল’ ম্যাচটা আলোচনার খোরাক জুগিয়েছিল ক্রিকেট বিশ্বে। গ্যালারি ও মাঠজুড়ে টগবগ করে ফুটছিল উত্তেজনার স্ফুলিঙ্গ। সব ঘটনার পরেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জিতে ফাইনালে পা রেখেছে বাংলাদেশই। তবে ফাইনালের আগে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে আক্রমণ করায় অবাক হয়েছেন সবাই। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও হতাশ হয়েছেন এমন কাণ্ডে।

বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক শ্রীলঙ্কার সে লড়াইয়ে আম্পায়ার কাণ্ডে মেজাজ হারিয়ে ছিলেন টাইগার দলপতি সাকিব আল হাসান। মাঠে নুরুল হাসান সোহানকে দেখা যায় থিসারা পেরেরার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে। ঘটনার সবটা শ্রীলঙ্কার বিপক্ষে ঘটলেও ভারতীয় গণমাধ্যম ফাইনাল ম্যাচের আগে ব্যস্ত হয় বাংলাদেশের নিন্দায়।

বাংলাদেশ দলকে ‘গুণ্ডা’ বলেছে ভারতীয় এক চ্যানেল। ‘আজতাক’ নামের আরেকটি টিভি চ্যানেলে বাংলাদেশ দলকে বলা হয়েছে ‘বেত্তমিজ’। আর এমন ঘটনাতেই হতাশ হয়েছেন মাশরাফি। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মনে করছেন পরিবার থেকেই শিখে আসতে হয় ব্যবহার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফি বলেছেন, ‘যতটুকু শিখেছি পরিবার থেকে, অন্তত অভদ্রতা শিখিনি। কেউ যদি অভদ্র আচরণ করেও তাঁকে ভদ্রভাবেই সেই ভুলটা ধরিয়ে দিতে হয়।’

ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করলেও নড়াইল এক্সপ্রেস প্রশংসা করেছেন নিজের দেশের সংবাদ মাধ্যমের। তাঁর ভাষ্যে, ‘যত দিন ক্রিকেট খেলেছি আমি কখনো দেখিনি আমাদের দেশের গণমাধ্যম কোনো দেশ বা জাতিকে আক্রমণ করেছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর